সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

আসন্ন ঈদুল আযহায় কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব ধরণের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এরইমধ্যে এ বিষয়ে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার (২৫ মে) আসন্ন ঈদ-উল-আজহাকে ঘিরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হাটে যেন পশু চিকিৎসা সেবা থাকে তা নিশ্চিত করা হবে, এবং কোনো পশু যাতে রাস্তায় রাখা না হয় সে বিষয়েও কড়াকড়ি থাকবে।

তিনি আরও জানান, ২০২৬ সাল থেকে কোরবানির পশুর হাটে হাসিল সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হবে। বর্তমানে হাট পরিচালনায় কোনো অতিরিক্ত ব্যয় যেন না হয় এবং খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত না হন—তা নিশ্চিত করতে আগেভাগেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এ বছর ঢাকায় ২০টি কোরবানির পশুর হাট বসবে, যা সবকটি মহাসড়কের বাইরে স্থাপন করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে দুই সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী। উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকায় কোনো অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটের নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করতে হবে।’ এই কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়, সেজন্য সিটি করপোরেশনকে পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এছাড়া, ঈদের ছুটিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা, হাটে ভিড় ও মলম পার্টি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথাও বলেন তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর