শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ‘গুলশান সোসাইটি নাইট বাজার ২০২৬’ শুরু সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৪৪৭ জনের প্রতিটি ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেনা জার্মানি’ দেশে মজুত ডিজেল-পেট্রল-অকটেন কতদিন চলবে? দেশে টানা ৩ দিন বৃষ্টির আভাস হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি  এ কথা বলেন।

অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত প্রশাসনের বিষয়েও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আজকের ইফতার মাহফিলে যোগ দেন—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইরানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও ইউএনডিপি-র প্রতিনিধিরা। ইফতারের মূল টেবিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন—তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে কূটনীতিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দেওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বিশ্ব শান্তিতে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে—তাঁর সরকার মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং একটি সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে প্রশাসনের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের পাশাপাশি কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিশ্বনেতাদের আশ্বস্ত করেন তিনি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও মোনাজাত শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর