শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের ফ্ল্যাট জব্দ, ১২ হিসাব অবরুদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

‎জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের রাজধানীর রমনা এলাকায় থাকা ৩ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১ লাখ ২১ হাজার ৩৮৯ টাকা থাকা সাতটি ব্যাংক হিসাব ও পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক খায়রুল হক ফ্ল্যাট জব্দ এবং হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায়, এ সম্পদ অর্জনের বিষয়ে তাদের কোনো বৈধ উৎসের তথ্য পাওয়া যায়নি।

‎অনুসন্ধানকালে বিশ্বস্থ সূত্রে জানা যায়, নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদসমূহ বিক্রি করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার বা অন্যত্র স্থানান্তর হস্তান্তর করার প্রচেষ্ঠা চালাচ্ছেন। এ সম্পদ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ সম্পদসমূহ অবিলম্বে জব্দ এবং অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, ‎গত বছরের ৭ অক্টোবর নজিবুর রহমানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর