শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরানো হয়েছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

২০২৪ এর  জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন সোমবার (১৮ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে  দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিল একদল বিক্ষোভকারী। তবে তাদের আটকে দেয় আইনশৃকঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, ৩২ নম্বরের বাড়ি ভাঙতে যে দুটি এক্সকাভেটর বা খননযন্ত্র আনা হয়েছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। ব্যারিকেডের সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গেলে তাতে বিক্ষোভকারীদের বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশ। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরে রাত ১০টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর