বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

একটি দল মুক্তিযুদ্ধ, আরেকটি দল ধর্ম নিয়ে কার্ড খেলছে: এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

আসন্ন ১৩ তম জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয় বরং এবারের নির্বাচন সংস্কারের পক্ষে ও বিপক্ষের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং আরেকটি দল ধর্ম নিয়ে কার্ড খেলে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রুপায়ন টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

২৪ জন প্রবাসীকে মুক্তি দেয়াকে খুশির সংবাদ জানিয়ে দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে। আগামী নির্বাচনেও তারা সে ধরনের বন্দোবস্ত করছে।

এসময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী জানান, খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। এদের ঠেকাতে বিএনপি ও জামায়াতকে শক্ত অবস্থান নিতে হবে।

জাতীয় পার্টির নেতারা এখনো কেনো জেলে যায়নি, সরকারের কাছে সে প্রশ্নও রাখেন নাসির উদ্দিন পাটওয়ারী


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর