শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢালার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভিডিও দেখেই ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মাদ্রাসার তিন ছাত্র ও দুই শিক্ষকসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সামারি ট্রায়ালে ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিচার হবে।

এর আগে, গতকাল রাতেই ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা এক নারী খুঁটির সঙ্গে বাঁধা। আশপাশে কয়েকজন ঘিরে রেখেছেন। দেখেই বোঝা যাচ্ছে জটলা সৃষ্টি হয়েছে। তার গায়ে ছোট বালতি ও মগ দিয়ে পানি ঢালছেন দুজন। মুখে ছিল হাসি। তবে ওই নারীর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল ঠান্ডায় অস্বস্তিতে অনুভব করছেন।

মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর