শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার (১৯ এপ্রিল) বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশীয় বাজারে মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তুলনামূলকভাবে কম হারে দাম বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি হতে পারে আবার নাও হতে পারে। তার ভাষায়, ‘জ্বালানি তেলের সঙ্গে মূল্যস্ফীতির সরাসরি কোনো সম্পর্ক নেই।’

এ সময় তিনি আরও জানান, সরকার ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর