বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৬ ঘণ্টার মধ্যে ঈদের দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য সরাবে ডিএসসিসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

ঈদুল আযহার দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। এরইমধ্যে নগরীর বেশিরভাগ এলাকা থেকেই বর্জ্য সরানো সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।

আজ রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে যেসব এলাকায় কোরবানি হচ্ছে, সেসব স্থান থেকে ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)’র প্রশাসক শাহজাহান মিয়া জানান, ঈদের দিন দক্ষিণ সিটিতে এক লাখ ৩৩ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে। যার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এদিকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যদিও আজ সকালে ডিএনসিসির বেশ কিছু সড়কের অংশজুড়ে কোরবানির বর্জ্য জমে থাকতে দেখা গেছে।

তাছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শনিবার রাত ১০টার মধ্যেই সারাদেশের ১২টি সিটি করপোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ১২টি সিটি করপোরেশনের অপসারিত বর্জ্যের পরিমাণ ৪০ হাজার ১০৪ টন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর