মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

বাংলাদেশে নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জার্মান দূতাবাস জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে উভয়ই গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং উভয়ই জাতির কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে আলোচনা করেছেন।

ড. রুডিগার লোটজ এক বার্তায় বলেন, বাংলাদেশের হৃদয়ে রয়েছে আতিথেয়তা, বিশ্বাস, উদারতা ও অন্যদের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশি জনগণের চেতনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। পুনর্গঠনের এই সময়ের মধ্য দিয়ে আমি নিশ্চিত যে বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করতে পারবে। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, আমরা একসঙ্গে এই পথে হাঁটতে থাকব।

রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ একজন অভিজ্ঞ জার্মান কূটনীতিক, যার এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকাজুড়ে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং বহুপাক্ষিক পদে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

তিনি করাচিতে কনসাল জেনারেল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সার্বিয়া ও আফগানিস্তানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুরস্ক, কসোভো, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত লোটজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ও ফ্রেই ইউনিভার্সিটি-বার্লিন থেকে আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর