বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

২৮ ফেব্রুয়ারি আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঘোষণা দেয়া হবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে । তাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নতুন দলের আত্মপ্রকাশের সময় জানান।

সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

নতুন এই দলটিতে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে  জাতীয় নাগরিক কমিটির  সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন দল গঠনের বিষয়ে ১৫দিন যাবত সারাদেশে জনমত ক্যাম্পেইন চলেছে। প্রায় ২ লাখ মানুষ তাদের মতামত জানিয়েছে। দলের জন্য ৩০টির মতো নাম পাওয়া গিয়েছে। আর প্রতীক হিসেবে সূর্য, কলম, বই, গাছসহ বিভিন্ন মার্কার কথা বলেছেন তারা। দল নিবন্ধন কাজের সাথে যুক্ত যখন হবো, তখন ঠিক করবো প্রতীক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর