শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ডিএমপি কমিশনারের নামে ‘ভুয়া ফটোকার্ড’ ছড়ানোর বিষয়ে সতর্কতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্য উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে—এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে ডিএমপি।শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত ফটোকার্ডটি ডিএমপির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি এবং এটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছেন।’

তিনি সর্বসাধারণকে এসব গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
তালেবুর রহমান আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এহেন হীন ও গর্হিত কাজের সঙ্গে জড়িতদেরও শিগগির আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যে কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারও অনুরোধ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর