বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে, মোট ৬২ জন শান্তিরক্ষীর মধ্যে প্রথম ধাপে ৩৫ জন সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন। বাকি ২৭ জন ফেব্রুয়ারির ২ তারিখ কঙ্গোর উদ্দেশ্যে রওনা হবেন।

নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। দায়িত্ব পালনে সাফল্য কামনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময়, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর