বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে নিষিদ্ধ যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আরও চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল ও গুলশান বিভাগের ডিবির পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে। 

গ্রেপ্তাররা হলেন— সবুজবাগ থানার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান (৫০)।

শনিবার (১৫ নভেম্বর) রাতে ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

শনিবার সকাল ৮টায় মিরপুর-১১ এলাকা থেকে বাবলুর রহমান বাবলুকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগের একটি টিম। একই দিন সকালে মিরপুর এলাকায় আরেকটি অভিযানে শরীফ হোসেন দুদু ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর