রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

আইসিসির কাছে নালিশ করেছেন ফারুক আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ অভিযোগ করেছেন, তার সঙ্গে ‘অন্যায় আচরণ’ করা হয়েছে এবং তাকে ‘জোরপূর্বক’ পদচ্যুত করা হয়েছে।  তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতিকে বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই দেশের ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুককে আর বিসিবিতে দেখতে চায় না। এর আগের রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকও সেই ইঙ্গিত বহন করে। এরপর বিসিবি সভাপতি হিসেবে গণমাধ্যমে কথা বলার সময় ফারুক নিজেই স্বীকার করেন, ক্রীড়া পরিষদ তাকে আর চায় না।

পরিস্থিতি আরও স্পষ্ট হয় যখন জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো বিসিবির আট পরিচালকের অনাস্থার চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়। বৃহস্পতিবার (২৯ মে) রাতেই একটি প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদ থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
তিনি বলেন, আমি আনচ্যালেঞ্জড যেতে দেবো না। ফাইট করে যাবো। শেষ মুহূর্ত পর্যন্ত লড়বো। আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি আইসিসিকে জানিয়েছি এবং নিশ্চিত আইসিসি দ্রুত অ্যাকশন নেবে। আশা করি ২-১ দিনের মধ্যেই বিসিবির কাছে আইসিসির চিঠি পৌঁছাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর