বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে ট্র্যাফিক আইনে ডিএমপির ১৫৩৩ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

 রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৩টি ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়।

আজ সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্র্যাফিক মতিঝিল বিভাগে ২১টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৪টি মামলা হয়েছে।

এছাড়া ট্র্যাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে।

ট্র্যাফিক তেজগাঁও বিভাগে ১০টি বাস, দুইটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।

মিরপুরের ট্র্যাফিক বিভাগ আটটি বাস, আটটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা করেছে।

অন্যদিকে গুলশানের ট্র্যাফিক বিভাগে ২০টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে।

ট্র্যাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে।

তাছাড়াও রমনা ও লালবাগে যথাক্রমে পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা এবং ছয়টি বাস, চারটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১২৩টি মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্র্যাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর