বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

হাইকোর্টের স্থগিতের আদেশের পরেই কোর্ট চত্বরে উপস্থিত সাংবাদিকদের মনির জানিয়েছিলেন, আজকের মধ্যেই চেম্বার আদালতে এ বিষয়ে আপিল করা হবে। আপিলের পরেই চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত ঘোষণা করে।

ফলে নির্বাচন পরিচালনা ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই।

এদিকে, এক ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। আলহামদুলিল্লাহ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর