সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সতর্কতা জারি করলো ঢাকার মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।

সতর্কবার্তায় জানায়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তাঁর জানাজা নামাজ শনিবার, ২০ ডিসেম্বর, জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর