শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাত কলেজের শিক্ষার্থীদের হাইকোর্ট মোড় অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর হাইকোর্ট মোড় অবরোধ করেছেন ।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে তারা রাস্তাটি বন্ধ করে দেন।

এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেসক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এ সময় হাইকোর্ট মোড় দিয়ে যান চলাচল অব্যাহত ছিল।

আন্দোলনকারীরা আজকের মধ্যেই অধ্যাদেশ ঘোষণা চান। অধ্যাদেশ ছাড়া তারা ফিরবেন না বলে জানিয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন। পরে তারা একত্র হয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্র করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর