শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ইসির কাছে ইউএনডিপি প্রতিনিধিদলের ১৪ প্রস্তাবনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধিসহ সাইটসেভার্স ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে ইউএনডিপি কর্তৃক দেয়া এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা। এ সময়, নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসির কাছে দেয়া প্রস্তাবনায় যা আছে- পোস্টাল ভোটিংয়ের বিষয়ে বিশেষ চাহিদাসম্পন্নদের বোঝানো, ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো, ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেয়া, প্রতিবন্ধী ভোটারদের জন্য ডাকযোগে ভোটদান ব্যবস্থা চালু করা, ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সব প্রতিবন্ধী ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, প্রতিবন্ধী মহিলা ভোটারদের সহায়তার জন্য ভোটকেন্দ্রগুলোতে প্রশিক্ষিত মহিলা কর্মী থাকাসহ ১৪টি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর