বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে কি কারণে সংঘর্ষের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায়নি। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। যা এখনও চলমান রয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সরেজমিন দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। মিরপুর থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিউমার্কেট থেকে মিরপুরের রাস্তায়ও যান বন্ধ রয়েছে।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ করা হয়। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তী সময়ে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার। ১০ ডিসেম্বরই ফের পাল্টাপাল্টি হামলা–সংঘর্ষে জড়ায় উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। এসময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছিলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর