মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

আজ কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম  জানান, প্রধান নির্বাচন কমিশনার  রাতেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন।

সফরকালে সিইসি টরেন্টো ও অটোয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি দুই শহরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় তিনি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

সিইসির এ সফরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। সভাগুলোতে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ধারণা প্রদান করবেন।

অফিশিয়াল কার্যক্রম শেষে তিনি ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত কারণে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার এ সফরে সিইসির সহযাত্রী হিসেবে থাকবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর