শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে ভবনের সামনে মানববন্ধন করছেন নগরবাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে না দিলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির বাসিন্দারা।

বুধবার (১৪ মে) সকাল ৮টার পর থেকে গুলিস্তান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ মানব্বন্ধন ও সমাবেশ করে কয়েক হাজার মানুষ ।

তারা বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দেওয়ার পর গেজেটও প্রকাশিত হয়েছে। কোন কারণে এখনও তার শপথ গ্রহণ আটকে আছে? অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত তাকে যেন মেয়র হিসেবে শপথ পাঠ করানো হয়।

বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৯ মাস পার হয়ে গেছে। আমরা সাধারণ নাগরিকরা সিটি করপোরেশন থেকে কোনোরকম নাগরিক সুবিধা পাচ্ছি না। কয়েকবার প্রশাসক পরিবর্তন হলেও কোনও লাভ হয়নি। আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছি। ন্যায্য নাগরিক সুবিধা পেতে মেয়র হিসেবে আমরা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো দেখতে চাই।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, ইশরাক হোসেনের  শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বৃহস্পতিবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর