সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সচিবালয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ; সাংবাদিক ঢুকতে নিষেধ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মত আজও বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ চলছে। তবে, আজকে সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারছেনা। গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এমনকি আজকে সাংবাদিকদের ঢোকাও নিষেধ করে দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, দুপুর নাগাদ কর্মচারীদের আন্দোলন স্বাভাবিক হয়ে আসলে তখন সাংবাদিক ভেতরে ঢুকতে পারবেন। কিন্তু বাস্তবে তেমন ঘটেনি।

সোমবার (২৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনিবার্য কারণবশত আগামী ২৭ মে ২০২৫ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিপাকে পড়ে যায়। সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দেখা দেয় বিশৃঙ্খলা, যা জনসেবায় ব্যাঘাত ঘটায়।

পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি চাকরি আইন-২০১৮’ করে আরও কঠোর ও সময়সীমাবদ্ধ শাস্তির বিধান আনা হয়েছে। সংশোধিত প্রস্তাবে বলা হয়, অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

দায়িত্বে অবহেলা, অফিসে বিশৃঙ্খলা বা ক্ষমতার অপব্যবহারজনিত অভিযোগ আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে আটকে থাকবে না। দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে। রোববার (২৫ মে) রাতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রকাশ করা হয়েছে। চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে- এমন বিধান রেখে এ অধ্যাদেশ জারি করেছে সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর