বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

রাজধানী ঢাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ বুধবার (৯ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এই পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকাগুলোতে জলাবদ্ধতা মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সতর্কভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিটি ওয়ার্ডে বিশেষভাবে গঠন করা হয়েছে ইমার্জেন্সি রেসপন্স টিম।

এছাড়া, ঢাকার যেকোনো এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে, তা দ্রুত সমাধানের জন্য ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০১৭০৯৯০০৮৮৮) ফোন করার জন্য নাগরিকদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর