সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

আগামী বছর দুই ঈদের ছুটি ১১ দিন, দুর্গাপূজায় ২ দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, চলতি বছরের মতো আগামী বছরের ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকছে।

আজ রোববার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।

গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় মূল ছুটি হবে ১৯ দিন।

এর আগের বছরগুলোতে ঈদের ছুটি ৩ দিন ছিলো। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হতো। পূজার ছুটি ছিলো একদিন।

২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটি অনুমোদন করা হয়। সেসময় ছুটি বাড়ানো হয়। এতে ২০২৫ সালের পবিত্র ঈদুল আজহায় ৬ দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করা হয়। এছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি কার্যকরও হয়।

এরই ধারাবাহিকতায় আগামী বছরও এমন ছুটি থাকছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর