সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে : আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিবেশ ‘শতভাগ অনুকূলে’ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার ।

আজ রোববার ( ৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের পরিবেশ এখন পর্যন্ত শতভাগ অনুকূলে আছে। এখন পর্যন্ত এমন কোনো প্রতিকূল পরিস্থিতি কমিশনের নজরে আসেনি। যা নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।’

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা? এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন মনে করে না। আর ভোট কি সময়মতো হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের রোডম্যাপ দিয়েছি। রোডম্যাপই কথা বলছে।’ তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, তফসিল ঘোষণার আগে নির্বাচন কবে হবে তা বলা সম্ভব নয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে প্রস্তাব করেছি, সেটা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। আইন মন্ত্রণালয়ে পাঠানোর কারণ হলো অন্যান্য আইনের সঙ্গে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, কিংবা প্রচলিত বিভিন্ন বিধানের সঙ্গে কোনো বিরোধ আছে কিনা? এসব যাচাই করেই তারা অনুমোদন দেবেন।’

অংশীজনদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, ‘রোডম্যাপে রয়েছে যে এই মাসের শেষ দিকে আলোচনা শুরু হবে। আমরা আশা করছি, পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর