রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নিজেদের শক্তিশালী ও নিরাপদ করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নিজেদের নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ার) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এক বার্তায় এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে এক এক্স বার্তায় তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।”

রাষ্ট্রদূত আরও জানান, ‌‍‌‍“বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে আমি আশাবাদী।’ পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ক্রিস্টেনসেন পররাষ্ট্রসচিব, প্রতিমন্ত্রীরও সঙ্গেও বৈঠক করেন। 
এরপর ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ ৮টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে। ইইউ প্রতিনিধি দলও পররাষ্ট্রসচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর