মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত অন্তর্বর্তী সরকারের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

‘প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের’ গুরুতর অভিযোগের তদন্ত চলাকালে ডব্লিউএইচও এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা এটিকে জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সমাজ স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের প্রতিফলন দেখতে পেরে সন্তুষ্ট।’

শফিকুল আলম লিখেছেন, ‘তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এটির একটি স্থায়ী সমাধান প্রয়োজন—যার মাধ্যমে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ, সংশ্লিষ্ট সকল সুবিধা বাতিল এবং এ মর্যাদাসম্পন্ন পদে নৈতিকতা ও জাতিসংঘ ব্যবস্থার সামগ্রিক বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর