বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় অস্বীকার করে বিএনপি দেশে কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে কৃত্রিম সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিএনপি নিজেদের ইশতেহার থেকেও সরে এসেছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির এমন অবস্থানের কারণে জাতিকে দুর্যোগের দিকে ঠেলে দেওয়ার দায় বিএনপিকেই নিতে হবে।

নাহিদ ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির পরিণতি বিএনপির জন্য ভালো হবে না।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর