বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফনের পরদিন তার কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে যান পরিবারের সদস্যরা। কবর জিয়ারতের সময় কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাত করা হয়। এ সময় তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে যান তারা। পরিবারের অন্যদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

ফজরের নামাজের পর থেকেই সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগের দিন বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন এবং শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দল-মতনির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর