বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

ছাত্রদের বাইরেও আসছে সাবেক সেনাদের নতুন রাজনৈতিক দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ২:০৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের বাইরেও আরো একটি রাজনৈতিক দল ঘোষণা আসছে। সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে।

এই দলে সাবেক সেনা কর্মকর্তারা ছাড়াও আধাসামরিক, ব্যবসায়ী, সুধীসমাজের প্রতিনিধি, সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের বঞ্চিত নেতা ও পেশাজীবীরা যোগ দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।

সম্ভাব্য নতুন এই দলটির নাম এখনও ঠিক হয়নি। দলের স্লোগান নিয়েও কাজ চলছে।

দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান।

সহসম্পাদক পদে রয়েছেন, মেজার (অব.) দেলোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল কাদের সোহেল।

 

রাজনৈতিক দলটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সততা ও নিরপেক্ষতা আছে এমন আমলা, রাজনীতিবিদ, সামরিক বাহিনীর সাবেক সদস্য, ব্যবসায়ী, সুধী ব্যক্তিদের নিয়ে দল গঠন করতে চায় তারা। তাদের উদ্দেশ্য, দলটি থেকে প্রতিনিধিত্বমূলকভাবে ১০-১৫ জনকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠানো। যাতে তারা সেখানে প্রাথমিক পরিকর্তন আনতে পারে।-কালের কণ্ঠ

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর