মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশ বিশ্বকাপ খেলবে,আশাবাদী ফিফা সভাপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে আশাবাদী হয়ে মন্তব্য করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, বাংলাদেশ একদিন ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারে এবং নতুন দেশগুলোকে বিশ্বকাপে আনার লক্ষ্য নিয়েই কাজ করছে ফিফা।  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুসারীর প্রশ্নের জবাবে শুক্রবার ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশসহ যেসব দেশ কখনো বিশ্বকাপে খেলেনি, তাদের সেখানে পৌঁছানোর সুযোগ করে দেওয়াই ফিফার লক্ষ্য।’

তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকা অঞ্চল থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও এবং এশিয়া অঞ্চল থেকে উজবেকিস্তান ও জর্ডানের কথা উল্লেখ করেন ফিফা সভাপতি।

বাংলাদেশকে নিয়ে আশাবাদের কারণ ব্যাখ্যা করে ইনফান্তিনো বলেন, ‘বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ। এখানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফা বিনিয়োগ করছে। এখানে প্রতিভার কোনো ঘাটতি নেই এবং আমরা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। সম্প্রতি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ সফর করে গেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর