বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ব্রিটিশ রাজা চার্লসের শুভেচ্ছা স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন স্বামীর পরকীয়ায় ঘর ভাঙলো অভিনেত্রী মৌসুমী হামিদের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশের পর এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয়, যা একটি অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

মার্কো রুবিও আরও বলেন, ‘আমরা উভয় দেশের জনগণের কল্যাণে, আমাদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যখন এই তাৎপর্যপূর্ণ দিন উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর