বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এআই বিভাগে ৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

ফেসবুক-এর মালিক প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত নিয়োগের পর, এবার কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোন প্রভাব পড়বে না।

ওই ল্যাবে দ্রুত জনবল বাড়াতে ওপেনএআই ও অ্যাপল-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের আকর্ষণীয় বেতন প্যাকেজ দিয়ে নিয়োগও দেওয়া হয়েছিল।

এই ছাঁটাইয়ের প্রভার মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে কোম্পানির উচ্চাভিলাষী প্রকল্পগুলোতে কোনো প্রভাব পড়বে না। এমনকি ছাঁটাই করা অনেক কর্মীকে প্রতিষ্ঠানটির অন্য বিভাগে নিয়োগ করা হতে পারে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত নিয়োগের কারণে প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় জনবল বেড়ে গেছে। সেই চাপ কমাতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা।

দুই পত্রিকাই মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াংয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়েছে।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘এখন থেকে সিদ্ধান্ত নিতে কম আলোচনার প্রয়োজন হবে।’

এ বিষয়ে এএফপি’র প্রশ্নের জবাবে মেটা কোনো মন্তব্য করেনি।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর