মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরো ৩৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৮, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত  হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৪৫৬ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর