মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

দীর্ঘদিন অ্যাডহক কমিটি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার এক পর্যায়ে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পরিপত্র জারি করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠনে এই পরিপত্র জারি করা হয়। পরিপত্রে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব প্রতিষ্ঠানকে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)-এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি, নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনা

১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৪ সালের ১৮ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

২। নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি, ওই প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

৩। সব অ্যাডহক কমিটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে।

৪। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর