সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

অনিবার্য কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

জম্মু ও কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই দিনের সফরে ২৭ এপ্রিল দারের ঢাকা আসার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিবার্য কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নির্ধারিত সফরটি করতে পারছেন না। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের হামলার পর ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ ও কাবুল সফর স্থগিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর