বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে সরকারি বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-২ থেকে পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম। এরমধ্যে রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে আবাসন পরিদপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন ও অফিস আদেশ দেখতে এখানে ক্লিক করুন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) অনুযায়ী এই ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর