সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

উসমান হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে- এ তথ্য জানা থাকলে তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মূল হোতা ফয়সালকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

উপদেষ্টা বলেন, ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত একটি দালাল চক্রকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ডেভিল হান্ট ফেজ টু’র আওতায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালিয়ে বেশি সংখ্যক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসাবাড়ির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের অনেককেই সুরক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর