সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: জেনারেল ওয়াকার-উজ-জামান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান  ।

আজ রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি কোরের বিভিন্ন অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সেনাপ্রধান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান গৌরবের, যা অনুপ্রেরণা জোগায়। সেইসাথে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোর অব ইঞ্জিনিয়ার্সের নিষ্ঠা ও সাফল্যেরও উচ্চ প্রশংসাও করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএসের মহাপরিচালক, চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারসহ বিভিন্ন ইউনিটের অধিনায়করা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর