বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে মিরাজ ‘আমরা কী করছি একসাথে’-ভাবনা ৪ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অভিনেতা শামস সুমনের শেষ বিদায় নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়-মার্কিন দূতাবাস ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল আগারগাঁও সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ডিএনসিসির ঈদ জামাত বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আহত ৫০ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আইজিপির বাসায় চুরির খবর সত্য নয়: পুলিশ সুপার হাছান চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সত্যি নয় বলে জানিয়েছে জেলা পুলিশ।আজ বুধবার (১৮ মার্চ) বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিচু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত বিবরণ হলো—গত ১৬ মার্চ রাত আনুমানিক ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

একই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবারর এক বিজ্ঞপ্তিতে সদর দপ্তর বলছে, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। মূলত বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকা তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায়, বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়িটি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর