রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার পাঁচ জেলায় বজ্রপাতে একদিনেই ১১ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি কঠোর সতর্কবার্তা সাহসিকতার সঙ্গে দেশ রক্ষায় লড়ছে ইরানের সেনাবাহিনী: মোজতবা খামেনি ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত নতুন সরকারের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবে ৭৫ ব্রিটিশ এমপির স্বাক্ষর পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিভ্রান্তিকর ও বিতর্কিত: ড. দেবপ্রিয় ভট্টাচার্য মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি কঠোর সতর্কবার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে, এমনকি ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

মার্কিন দূতাবাস সতর্ক করে দি‌য়ে ব‌লে‌ছে, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে।

সম্ভাব্য জটিলতা এড়াতে দূতাবাস শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর