রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা মানসিক স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর ২০২৬’ ১৭ দিনের মাথায় সদরঘাট থানা থেকে সরলেন ওসি শরীফ কেপ ভার্দের বিপক্ষে আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে খেলবে আর্জেন্টিনা রাশিয়া ও কানাডা থেকে ৩৫১ কোটি টাকার সার কিনবে সরকার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ১৬তে ফ্রান্স আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবো: কেপ ভার্দের প্রেসিডেন্ট হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

জাতীয় ডেস্ক মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার।

একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (০৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর