বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে দেশের ৭১ শতাংশ মানুষ: সুজন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আসন বণ্টনের পক্ষে মত দিয়েছেন দেশের ৭১ শতাংশ মানুষ। ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) কর্তৃক প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের অংশ হিসেবে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

তিনি জানান, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৪০টি প্রশ্নে ১ হাজার ৩৭৩ জন নাগরিকের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি আয়োজিত হয় ১৫টি নাগরিক সংলাপ।

জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ ব্যক্তি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের পক্ষে মত দিয়েছেন। ৬৩ শতাংশ নারী সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে মত দেন। এছাড়া, বিরোধী দল থেকে নিম্নকক্ষে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬ শতাংশ এবং উচ্চকক্ষে একই দাবি জানিয়েছেন ৮২ শতাংশ অংশগ্রহণকারী।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘জরিপের তথ্য প্রমাণ করে, জনগণ সংস্কারের পক্ষে, তারা সংস্কার চায়। বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করেছে। এগুলোর পরিবর্তন হওয়া দরকার। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে এই পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন দরকার। সংস্কার করা দরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর