শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও সবকটি প্রয়োজন না হওয়ায় ৫টি ইউনিট কাজ করছে। 

আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিস ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান,  মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।  সবকটি প্রয়োজন না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর