মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

আ. লীগের সাবেক এমপি সেলিনা গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলাম রাজধানীতে গ্রেফতার হয়েছেন। তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি জানান, সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর