বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের সুখবর বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীকে ক্লিন সিটি গড়তে সংসদে নানা পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয় নয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় জামায়াত কর্মী নিহত

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি নওগাঁয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

আজ বুধবার (৭ জানুয়ারি) নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলার বদলগাছী উপজেলায় রেকর্ড করা এ তাপমাত্রা ৬ দশমিক ৭। এটি চলতি মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমার পাশাপাশি উত্তরের হিমেল বাতাস শীতের অনুভব বাড়িয়ে তুলেছে কয়েকগুণ।

উল্লেখ্য, যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ।

তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর