বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান কোচের পর এবার নতুন ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিলো পিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হানিফ মালিক এবং নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে।

নতুন প্রধান কোচ মাইক হেসনকে নিয়োগ দেয়ার পরই ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দিলো পিসিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম এ খবর জানায়।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে তরুণ ব্যাটারদের সাথে কাজ করে আসছেন ৪৪ বছর বয়সী হানিফ। সম্প্রতি পাকিস্তান ব্যাটারদের ধারাবাহিকতার অভাব বেশি ফুটে উঠেছে। দলের ব্যাটারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং শট নির্বাচনের উন্নতি করাই মূল লক্ষ্য হবে উইকেটরক্ষক-ব্যাটার হানিফের। দেশের জার্সিতে কখনোই খেলার সুযোগ হয়নি তার। ২০১০ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন হানিফ।

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন কোচ নফকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সাথে কাজ করেছেন তিনি। বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের কোচিং স্টাফও ছিলেন নফকে।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি টি-টোয়েন্টি ও ১টি ওয়ানডে খেলেছেন নফকে। ওয়ানডেতে ১ এবং টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

কোচিং স্টাফে পরিবর্তনের কারণে সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আজহার মাহমুদকে। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দল সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর