শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

২৯ সিভিল সার্জনকে ওএসডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

সারাদেশের ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে।

রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে যেসব সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে- বরিশালের ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন, শরীয়তপুরের ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর ডা. মাসুম ইফতেখার, পিরোজপুরের ডা. মো. মিজানুর রহমান, কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের ডা. মো. জসিম উদ্দিন, জামালপুরের ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর ডা. এস এম কবির হাসান, মেহেরপুরের ডা. মহীউদ্দিন আহমেদ, নেত্রকোনার ডা. অনুপম ভট্টাচার্য্য, টাঙ্গাইলের ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুরগাঁওয়ের ডা. নুর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের ডা. মুহা. রুহুল আমিন, গাজীপুরের ডা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের ডা. সাইফুল ইসলাম, বরগুনার ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল, নওগাঁর ডা. মো. নজরুল ইসলাম, রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর ডা. মো. হাসিবুর রহমান, মানিকগঞ্জের ডা. মো. মকছেদুল মোমিন, লালমনিরহাটের ডা. নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের ডা. মো. মনজুর এ-মুর্শেদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর