বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজের গাড়িতেই চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন : ইসি মাছউদ শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার কোটি টাকা, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার সুমন ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার সুমন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর এ দায়িত্বে থাকতে চান না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ই-মেইলে জানিয়েছেন। 

এ অবস্থায় নতুন প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম বিবেচনা করছে বিসিবি। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে সুমন বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

হাবিবুল বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর